← Back To Home

শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তীতে জয়নগরে যুব মোর্চার বিশেষ সভার আয়োজন

📅 05 July 2026     🕒 04:54 AM
শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তীতে জয়নগরে যুব মোর্চার বিশেষ সভার আয়োজন

ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ সভার আয়োজন করেছে জয়নগর সাংগঠনিক জেলার যুব মোর্চা। “এক দেশ, এক বিধান, এক নিশান” এই অঙ্গীকারকে সামনে রেখে অনুষ্ঠিত হতে চলেছে এই কর্মসূচি।

জানা গিয়েছে, জয়নগরের সুকান্ত কলেজ প্রাঙ্গনে আয়োজিত এই সভায় উপস্থিত থাকবেন গোসাবার বিধায়ক বিকর্ণ নস্কর। এছাড়াও উপস্থিত থাকবেন জয়নগর সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি উৎপল দত্ত এবং বাসন্তী বিধানসভার কনভেনার প্রদীপ সর্দার। অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টির একাধিক বিশিষ্ট কার্যকর্তা ও সমর্থকদের উপস্থিত থাকার কথা রয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ ও দেশপ্রেমের বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতেই এই বিশেষ সভার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি যুব সমাজকে সংগঠিত করতেও এই কর্মসূচিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংগঠন।

জয়নগর সাংগঠনিক জেলার যুব মোর্চার পক্ষ থেকে সকল সাধারণ মানুষ ও সমর্থকদের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।